ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩, ৯ অক্টোবর ২০২৩
রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে নারীর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর রমনা থানার মালিবাগ ফ্লাইওভারের উপর থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রমনা থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ঐ তরুণীর মায়ের বরাদ দিয়ে রমনা থানার এসআই আমেনা খানম বলেন, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল সাহিদাকে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি। 

Advertisement

তিনি বলেন, কিভাবে এ ঘটনা ঘটেছে, কেনই বা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে, এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে। 

হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা, বাগিচার টেক এর মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমা এর মেয়ে সাহিদা। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেন এর হোপ কুঞ্জ থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!