ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ৯ অক্টোবর ২০২৩
গাজায় বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। শনিবার আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এরপর ইসরায়েলও গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ১৯ সদস্য রয়েছে।

গাজায় নিযুক্ত আল জাজিরা প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আবু দাক্কা পরিবারের বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায়। এতে একই পরিবারের ৭ শিশুসহ অন্তত ১৯ সদস্য নিহত হন।

ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ওই বাড়ি থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!