ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অভিনেতা হতে গিয়ে হলেন ‘গ্রিলকাটা চোর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩
অভিনেতা হতে গিয়ে হলেন ‘গ্রিলকাটা চোর’
ছবি: সংগৃহীত

এইচএসসি পাস রেজওয়ানের স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। তবে অভিনয় করতে গিয়ে একপর্যায়ে তিনি চুরির পেশায় জড়িয়ে পড়েন।

রাজধানীর একটি বাসা থেকে চুরির অভিযোগে রেজওয়ান আহমেদ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। 

চলতি বছরের গত ২৬ জুন অর্থাৎ ঈদুল আজহার দুইদিন আগে ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ছয় ভরি সোনা, দুই লাখ টাকাসহ বিভিন্ন দামি জিনিস চুরি হয়। বারান্দা ও জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটানো হয়। 

Advertisement

সম্প্রতি মোহাম্মদপুর এলাকা থেকে রেজওয়ান আহমেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি জানায়, গত ১৫ বছরে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক বাসায় গ্রিল কেটে চুরি করেছেন রেজওয়ান। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। এর আগেও একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে রেজওয়ান ডিবিকে জানান, তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে একটি নাট্য কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছিলেন। একটি শর্টফিল্মে অভিনয়ও করেছেন তিনি। ঐ অভিনয়ের সূত্রে কয়েকজনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সেই বন্ধুদের পাল্লায় পড়ে ফেনসিডিলের নেশায় আসক্ত হন রেজওয়ান। পরে নেশার টাকা জোগাতে ফরহাদ নামের এক বড় ভাইয়ের সঙ্গে গুলশান-বনানী এলাকায় চুরি শুরু করেন। প্রতি মাসে চার থেকে পাঁচটি বাসায় চুরি করেন তিনি। 

সন্ধ্যার দিকে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ‘টার্গেট’ ঠিক করেন রেজওয়ান। এরপর ‘স্পাইডারম্যানের’ মতো দেয়াল বেয়ে ওপরে উঠে প্রথমে বারান্দা ও জানালার গ্রিল কাটেন। পরে ভেতরে ঢুকে সোনা, টাকাপয়সাসহ দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, নেশায় পড়ে অনেক সৃজনশীল ব্যক্তিও নানান অপরাধে জড়িয়ে পড়েন। চুরি-ছিনতাই করে নেশার টাকা জোগাড় করেন। এটা খুবই দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিবি পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!