রোববার রাতে রংপুর মহানগরীর ফুল আমেরতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন ছেলে হিরু মিয়া (২৫)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
তিনি জানান, রোববার সন্ধ্যায় ফুল আমেরতল সড়কে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করে ওই দুই যুবক। এর মধ্যে রংপুরগামী সুজন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল আটক করে তল্লাশি করতে চাইলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই ব্যবসায়ীর। একপর্যায়ে ওই ব্যবসায়ী তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় সেখানে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুই যুবক স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে হাজির হয়। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন। তারা একটি সিন্ডিকেট। তারা বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন তল্লাশি করাসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।