ডিএসসিসির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩
শেয়ার:
ফাইল ফটো
রাজধানীর নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির জন্য ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
তারা হলেন- সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও মোহাম্মদ সোহেল।
রোববার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।