ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৃষ্টির পানি জমে থাকলে কল করুন ১৬১০৬ নম্বরে: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির পানি জমে থাকলে কল করুন ১৬১০৬ নম্বরে: ডিএনসিসি
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার কোথাও বৃষ্টির পানি জমে থাকলে সংস্থাটির হটলাইন নম্বর ১৬১০৬-এ ফোন করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার ডিএনসিসির ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

সেখানে দেখা যায়, বৃহস্পতিবার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা বৃষ্টির পানি অপসাণের কাজ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। বিভিন্ন ড্রেন ও নালার মুখ থেকে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হচ্ছে, যেন জমে থাকা পানি দ্রুত সরে যেতে পারে।

Advertisement

ফেসবুক পেজে নগরীর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কার্যক্রমের কিছু ছবিও শেয়ার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। তবে শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদময়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবারও সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!