আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দুপুরের মধ্যে ৭-৮টি জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম একং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও।
.png)
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।