ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
হিজড়া সেজে

চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮, ১৬ জুলাই ২০২৩
চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মোবাইল চুরি
ছবি: সংগৃহীত

তিনি হিজড়া নন। তবে হিজড়া সেজে হাসপাতাল থেকে মোবাইল চুরি করেছেন। এমন অভিযোগে শাহিনুর (৪৩) নামে একজনকে মিরপুর-১১ নম্বর সেকশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থে তিনি হিজড়া সেজে ঘুরে বেড়ান। গ্রেফতার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।

শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসকরা বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

Advertisement

ডাক্তারের পরামর্শ নিয়ে শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল ফোনটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই তার মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।  

শনিবার ওই চিকিৎসক মিরপুর থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজড়া নন, তিনি পুরুষ। চুরি করতেই তিনি এ হিজড়ার বেশ ধরেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!