ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হিজড়া সেজে আসামি ছিনতাই, সেই হানিফ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২৩ নভেম্বর ২০২২
হিজড়া সেজে আসামি ছিনতাই, সেই হানিফ গ্রেফতার
গ্রেফতার হানিফ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সেই হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হামলার প্রধান আসামি ইয়াছিনকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান। এর আগে, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কালুরঘাট এলাকায় মাদক ব্যবসা করছেন হানিফ ও তার সহযোগীরা। শনিবার রাতে পাঁচ হাজার ইয়াবাসহ হানিফ ও দেলোয়ারকে আটক করে পুলিশ। আটকের খবরে হানিফের বোন নাজমার নেতৃত্বে কয়েকজন যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশে রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেন। সেখান থেকে যুবকদের হিজড়া সাজিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুজনকে ছিনিয়ে নেয়া হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

ওসি মাঈনুর রহমান বলেন, গ্রেফতারের পর বুধবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!