বুধবার স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোলের (সিডিসি) উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তিনি জানান, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।
.png)