মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।
তিনি বলেন, পুরান ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন আসমা। ভর্তির এক ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
.png)
তিনি আরো বলেন, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৭ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড গঠনে প্রস্তুতি নেয়া হয়েছে। ডেঙ্গু রোগী ভর্তি ৩০ জন পার হলেই আইসোলেশন ওয়ার্ড চালু করা হবে বলেও জানান ঐ কর্মকর্তা।