বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
তিনি জানান, ভবনের প্রায় সবাইকে বের করে আনা হয়েছে। রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
.png)
আশরাফুল বলেন, তবে যে বাসায় আগুন লেগেছে, সে বাসার লোকজন বলছেন তাদের একজন লোক মিসিং, ভেতরে আটকা পড়ে আছে। আমরা তল্লাশি করছি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
আগুনে হতাহতের বিষয়ে জানতে চাওয়া হলে আশরাফুল বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আগুনের কারণ সম্পর্কে তদন্ত না করে বলা যাবে না। ক্ষয়ক্ষতির তথ্য পেতেও সময় লাগবে।