ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিরাপদ ঢাকা গড়তে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ২৪ জুন ২০২৩
নিরাপদ ঢাকা গড়তে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে: মেয়র আতিক
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ দুর্যোগ ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ঢাকা গড়ে তুলতে হবে। এজন্য দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, অগ্নিনির্বাপণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখার কথা বিবেচনা করে রাজধানীর খালগুলো উদ্ধার এবং সংস্কার করা দরকার।

Advertisement

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজার, রায়েরবাজার, গুলশান ডিসিসি মার্কেটসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হলেও সেখানে অবস্থানরত ব্যবসায়ীরা এটি মানছেন না। এরপরও কীভাবে কী করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!