ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৫, ২০ জুন ২০২৩
আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে: মেয়র আতিক
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবেন।

মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২২তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক বিভাজকে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়াও ছাদ বাগান, বাড়ির ফাঁকা জায়গা, স্কুল, কলেজ ও মসজিদ মাদরাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছ দেওয়া হবে।

Advertisement

তিনি বলেন, সবার চেষ্টায় এই ঈদে আমরা ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো। এবার আমাদের লক্ষ্য হলো আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসরণ করে মানুষ ও যান চলাচল নিশ্চিত করা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আতিক
লিংক সফলভাবে কপি হয়েছে!