বুধবার রাজধানীর খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি।
মেয়র তাপস বলেন, ঈদের তৃতীয় দিনেও কোরবানি দেওয়া আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। আমরা যেন সেখান থেকে একটু সরে আসি। আমরা যেন সব কোরবানি প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন করি। কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নিয়োজিতরা টানা ৭২ ঘণ্টা কাজ করবেন। তাদের বিশ্রাম ও ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দিতে চাই।
.png)
তিনি আরো বলেন, ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য অপসারণ নিয়ে আমাদের একটি ব্যাপক প্রস্তুতি থাকে। আমরা সব জনবল এবং সব যানবাহন-যন্ত্রপাতি নিয়োজিত করি। আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ গতবারের মতো এবারও আমরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ।