ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৭, ৭ জুন ২০২৩
তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের গাড়ির চালক ছিলেন।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি একটি পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে।

Advertisement

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: প্রাণ গেল
লিংক সফলভাবে কপি হয়েছে!