মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম ও তার দেড় বছরের ছেলে আব্দুর রহমান।
জানা যায়, মঙ্গলবার রাতে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে। এ সময় আহত হন অটোরিকশার চালকসহ আরো দুজন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
বুধবার পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল জানান, রাতেই বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।