ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভুয়া ম‍্যাজিস্ট্রেট সেজে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ৫ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ৬ জুন ২০২৩
ভুয়া ম‍্যাজিস্ট্রেট সেজে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ৫ প্রতারক আটক
ফাইল ফটো

রাজধানীতে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেট্রো ঢাকা বিপণন বিভাগ ৪ এর ব্যবস্থাপক মো. শাকিল বলেন, মঙ্গলবার গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন। 

তিনি বলেন, আটক ব্যক্তিরা তিতাস গ্যাসের ভুয়া আইডি কার্ড ও ফাইল ইত্যাদি ব্যবহার করে গ্রাহকদের হয়রানি করেন।

Advertisement

মো. শাকিল বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতারকরা গুলশান এলাকার ৪৪ নম্বর রোডের একটি বাড়িতে যান। তাদের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তাদের সঙ্গে তিতাস গ্যাসের ভুয়া আইডি কার্ড ও স্টিকারসহ গাড়ি ছিল। আমরা এ খবর পাওয়ার পর সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। 

পরে তাদের পুলিশের হাতে তুলে দেই। আপাতত তারা পুলিশ কাস্টডিতে রয়েছে। তাদের মধ্যে মাসুম, জাহিদ ও হাবিব এই তিনজনের নাম জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!