ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬, ৪ জুন ২০২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে জনপথ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে বাসের ধাক্কায় গুরুতর আহত হন জাকির হোসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!