নিহত এলিম তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ঢাকাগামী মামুন বাসের ধাক্কায় সিএনজিতে থাকা এলিম শাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় সড়ক পথে মারা যান তিনি।
.png)
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।