ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ঠিকানা পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২ জুন ২০২৩
রাজধানীতে ঠিকানা পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে হাসেম রোড এলাকায় ঠিকানা পরিবহন বাসের ধাক্কায় এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় মো. সেলিমকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু রাজিব জানান, সেলিম সময় পরিবহন গাড়ির চালক ছিলেন। রাত ২টার দিকে গাড়ি দেখে সেলিম ও তার হেলপার রিকশায় বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঠিকানা পরিবহনের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তারা দুজন ছিটকে পড়ে যায়। হেলপার সামান্য আহত হলেও সেলিম গুরুতর আহত হয়। 

Advertisement

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে শনির আখড়া এলাকায় থাকতেন। এ ঘটনায় গাড়ির চালক থানায় আটক রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!