ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পড়তে বলায় রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ২৯ মে ২০২৩
পড়তে বলায় রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। 

সোমবার সকালে খিলগাঁও থানার ভূইয়া বাড়ি রোড এলাকার একটি বাসা থেকে জাহিদুল ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করে পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জাহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে।

Advertisement

তিনি বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচতলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!