ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ২৭ মে ২০২৩
রাজধানীতে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মানিকনগর এলাকা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. জামাল উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মুগদা থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার এসআই মোহাম্মদ মুবায়দুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের তার গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটেতে পারে। 

Advertisement

তিনি দুই সন্তানের জনক ছিলেন। বর্তমানে মুগদা থানার মানিকনগর এলাকায় জেসমিন আক্তারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!