ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সিয়াম হত্যা: কিশোর গ্যাং নেতা ‘পটেটো রুবেল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ২৭ মে ২০২৩
সিয়াম হত্যা: কিশোর গ্যাং নেতা ‘পটেটো রুবেল’ গ্রেফতার
সংগৃহীত ছবি

রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং নেতা শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার অন্যতম সহযোগী মসিউর রহমান রকিকেও (২৮) গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে ঢাকার সাভার মডেল থানার রাজাসন ও বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৪ ও ৮ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় সিয়ামের পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন। তারা দারুস সালাম এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাদের নামে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!