ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিয়ের তিন দিনের মাথায় রোকসানার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ৫ মে ২০২৩
বিয়ের তিন দিনের মাথায় রোকসানার রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ভাটারায় বিয়ের তিন দিনের মাথায় রোকসানা বেগম নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামী ফয়সাল মিয়ার দাবি অবশ্য ভিন্ন। তিনি জানান, রোকসানা কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে রোকসানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের রোকসানার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বড় সাপমারা গ্রামে। তার স্বামী ফয়সালের বাড়ি একই উপজেলার চন্দনপুর গ্রামে। ফয়সালের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর ঘরে রোকসানার দুই মেয়ে রয়েছে।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি তদন্তের জন্য ভাটারা থানাকে জানানো হয়েছে।

রোকসানার স্বামী ফয়সাল মিয়া জানান, দুই বছর আগে ফেসবুকে রোকসানার সঙ্গে তার পরিচয় হয়। এরপরে নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হতো। ৫ দিন আগে গ্রাম থেকে ঢাকায় আসেন। ভাটারা নতুন বাজার খন্দকার মোড় এলাকায় ফয়সালের বাসায় উঠেন। পরদিন রোকসানা প্রথম স্বামীকে তালাক দেন। গত ৩ মে গুলশানে একটি কাজী অফিসে ফয়সালকে বিয়ে করেন তিনি।

ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে হাতমুখ ধোয় রোকসানা। এর কিছুক্ষণ পর বমি করতে থাকে সে। তখন তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, কীটনাশক পান করেছে। তখন তার মাথায় পানি ঢালি, অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সাল বলেন, রোকসানাকে বিয়ের বিষয়টি আমার মা-বাবা কিছুতেই মেনে নিচ্ছিলেন না। তারা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়েন। এটি দেখে রোকসানাও মর্মাহত হন। তার জন্যই পরিবারে এই অশান্তি বলে নিজেকে দোষারোপ করছিলেন রোকসানা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!