বুধবার বেলা ১১টার দিকে নিকলী উপজেলা সদরের হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঐ তরুণীর স্বামী পরিচয় দেওয়া হুমায়ুন নামে এক যুবককে আটক করেছে। নিহত তামান্না কুলিয়ারচরের পশ্চিম জগন্নাথপুরের অহিদ মিয়া মেয়ে। এছাড়া আটককৃত হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলা আচমিতা এলাকায়।
জানা যায়, তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে গত ২৫ মার্চ ঐ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। তামান্নাকে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন।
.png)
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক তনুশ্রী সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ তরুণীর মৃত্যু হয়েছে। ঐ তরুণীর গলায় কালো দাগ পাওয়া গেছে।
নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের গলায় কালো দাগ রয়েছে। শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।