আসামিরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছে। আসামি মো. আলী হোসেনের নামে ২০০৮ সালে, মো. খৈয়াম পারভেজ এর নামে ২০১১ সালে এবং কামরুজ্জামান খাঁন এর নামে ২০১৩ সালে প্রতারণা মামলা করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আলী হোসেনকে ৩ বছর, খৈয়াম পারভেজকে ৫ বছর এবং কামরুজ্জামানকে ২ বছরের কারাদণ্ডের রায় দেন।
.png)
এছাড়া মো. বশির উদ্দিন তালুকদার এর নামে ২০০৪ সালে নারী ও শিশু নির্যাতন মামলা এবং মো. নুরুল ইসলাম শেখ এর নামে ২০১৭ সালে এনআই অ্যাক্ট মামলা রুজু হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বশির উদ্দিনকে ৫ বছর এবং নুরুল ইসলামকে এক বছর সাজা দেন।