ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউমার্কেট খুলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ১৬ এপ্রিল ২০২৩
নিউমার্কেট খুলেছে
ফাইল ফটো

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণে একদিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়েছে নিউমার্কেট।

রোববার সকাল ১০টা থেকে নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, নূরজাহান মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলো খুলেছে।

এর আগে সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এরপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই। আমরা সম্পূর্ণ নির্বাপন করেছি।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!