ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
নিউ সুপার মার্কেটে আগুন

আগুন নিয়ন্ত্রণে তৃষ্ণার্তদের লেবুর শরবত দিচ্ছেন ফাহমিদা-মানিক মিয়ারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ১৫ এপ্রিল ২০২৩
আগুন নিয়ন্ত্রণে তৃষ্ণার্তদের লেবুর শরবত দিচ্ছেন ফাহমিদা-মানিক মিয়ারা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

শনিবার আগুন নিয়ন্ত্রণে করার সময় ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কর্মী, আনসার ও ভলান্টিয়ারসহ অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সবশেষ তথ্য মতে ঢামেকে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।

ভ্যাপসা গরম আর আগুনের প্রচণ্ড তাপে অনেকেই রোজা ভাঙতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ আবার একটু পানির জন্য ছটফট করছেন।

Advertisement

এমন অবস্থায় পিপাসার্ত মানুষের জন্য ফ্রিতে শরবত, লেবু এবং রুটি নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অনেকে। শনিবার নিউ মার্কেট এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে দাঁড়াচ্ছেন তারা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলেন, এখানে অনেকেই পানির জন্য কষ্ট পাচ্ছেন। কাজ করতে করতে অনেকের গলা শুকিয়ে যাচ্ছে। এ মুহূর্তে যারা রোজা রাখতে পারছেন না অথচ আগুন নেভানোর কাজে সহায়তা করছেন তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছি। শরবত আর লেবুর পানি নিয়ে তাদের দিচ্ছি। এতে কিছুটা শক্তি পাবে। তারা আগুন নেভাচ্ছে; আমরা পাশে আছি। 

নূর চিকেন নামের এক দোকানের কর্মী মানিক মিয়া বলেন, আমরা লেবু কেটে এবং রুটি দিচ্ছি। ফায়ার ফাইটারসহ সবাই এ খাবার নিতে পারবেন। আমরা দোকানের ১৬ জন কর্মী কাজ করছি। মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!