দেশজুড়ে পবিত্র মাহে রমজান চলছে। রমাজন শেষে আর কিছুদিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রাজধানীতে নির্দিষ্ট দিনে বিশেষ প্রয়োজনে দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়। তবে ঈদকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর সব মার্কেট খোলা থাকবে।
বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
.png)
আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা। এছাড়াও শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।