ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৬, ১৩ এপ্রিল ২০২৩
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মৌচাক মোড়ে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম দেখে প্রাইভেটকারটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

Advertisement

খিলগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসান আলী বলেন, মালিবাগের ফরচুন শপিংমলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর গাড়ির সিলেন্ডারটি অক্ষত ছিল। তাই সিলেন্ডার লিকেজ  থেকেই চাপ সৃষ্টি করে গরমে বিস্ফোরণ ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!