ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যে তিন কারণে বঙ্গবাজারে আগুন নেভাতে দেরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ৪ এপ্রিল ২০২৩
যে তিন কারণে বঙ্গবাজারে আগুন নেভাতে দেরি
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুন তিনটি কারণেনিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। পানির অভাব, বাতাস ও উৎসুক জনতা―এই তিন কারণে বঙ্গবাজারের আগুন নেভাতে দেরি হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রবেশ গেটে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

Advertisement

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।

নিজের মোবাইলে ধারণ করা একটি ভিডিও দেখিয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখানকার উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখানে এত বেশি ভিড় ছিল যে কোনো জায়গায় গিয়ে আমাদের সদস্যরা কাজ করবেন সেই জায়গাটিও ছিল না। দ্বিতীয় সমস্যাটি ছিল পানির স্বল্পতা। আর তৃতীয় সমস্যাটি হলো বাতাস। বাতাসের কারণে এক জায়গার আগুন আরেক জায়গায় চলে যায়।

মাইন উদ্দিন বলেছেন, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো এক ঘণ্টা সময় লাগবে।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০টি ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেটটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পরে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!