মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাতাসের কারণে বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারের মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পাশের মার্কেটের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছেন।
.png)
ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বঙ্গবাজারের পার্শ্ববর্তী এলাকায় যানজট দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক।
এদিকে, আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে বঙ্গবাজারের পেছনের পুলিশ সদরদফতরেও।