রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার এটিইউ-এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি বলেন, গত ২৭ জানুয়ারি বগুড়ায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার প্লাটফর্মের সদস্য মো. রানা মিয়া ও মো. রেজা আহম্মেদকে গ্রেফতার করে এটিইউ। এরপর ঐ মামলার সন্দেহভাজন পলাতক আসামি হাফিজ আল আসাদ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত মোবাইল বিক্রি করে দেয়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত হাফিজ আল আসাদ ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে অবৈধভাবে জুয়া পরিচালনা করে আসছিল। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্ন জনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করায়। এতে অনেক লোক সর্বস্বান্ত হয়েছে। সে এক বা একাধিক সুপার এজেন্টের সঙ্গে সরাসরি ওয়ানএক্সবেট অনলাইন জুয়ার প্লাটফর্মে লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এটিইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।