কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল তারা সিলেটের দিকে গেছে। সেই অনুযায়ী তাদের অবস্থান জানার চেষ্টা চলছিল। পরে রাত ১১টার দিকে তারা বাসায় ফেরার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায়, তারা গিয়েছিল খুলনায়। সঙ্গে থাকা টাকা শেষ হওয়ায় তারা নিজেরাই ফিরে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরে তাদের স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে কাফরুলের বাইশটেকি এলাকার বাসা থেকে বের হয় চার ছাত্রী। পরিকল্পনা করেই তারা বাসা ছাড়ে। সিসিটিভি ফুটেজে তাদের এক সঙ্গে যেতে দেখা যায়। তাদের সঙ্গে কোনো মোবাইল ছিল না। সম্ভাব্য জায়গাগুলো খুঁজে কোথাও সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তাদের স্বজনরা।
.png)
জিডিতে এক অভিভাবক উল্লেখ করেন, তার মেয়ে মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন, সে মাদরাসায় যায়নি। অনেক খুঁজেও তার সন্ধান মেলেনি। পরে জানতে পারেন মেয়ের তিন বান্ধবীও একইভাবে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি।