ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বারিধারায় গাড়ির ওয়ার্কশপে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ৩০ মার্চ ২০২৩
বারিধারায় গাড়ির ওয়ার্কশপে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে বারিধারার জে ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, বারিধারার জে ব্লকে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো দুই ইউনিট যোগ দেয়।

Advertisement

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!