ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড্ডায় দোকানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ২৮ মার্চ ২০২৩
বাড্ডায় দোকানের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা লিংক রোডের একটি মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দোকানে আগুন লাগে বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুপুর ১টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে মিষ্টির দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!