[ রাজধানী ]
রাজধানীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার স্টার পার্ক হোল্ডিং লিমিটেডের নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বাবুল হাওলাদার (৪৩) নামে ঐ শ্রমিক মারা যান।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোলকাঠি গ্রামে তার গ্রামের বাড়ি। বাবুলের বাবার নাম মো. বশির হাওলাদার। তিনি নির্মাণাধীন ভবনটির দেখাশোনা করতেন ও সেখানেই থাকতেন।
বাবুলের শ্যালক পারভেজ ওরফে শুভ বলেন, আজ সকালে আমার দুলাভাই স্টার পার্ক হোল্ডিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনার জন্য ছাদে ওঠেন। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!