ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

গুলিস্তানে নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫

রাজধানী ডেস্ক
প্রকাশিত: ২২:৫৮, ১৫ আগস্ট ২০২২
গুলিস্তানে নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫
আহত পথচারী

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ৫ পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।

আহতদেরকে হাসপাতালে আনা মো. হাসান জানান, হল মার্কেটের উপরে কাজ চলছে। ক্রেন দিয়ে উপড়ে রড তোলা হচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের উপর পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৫ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!