[ রাজধানী ]
বাসচাপায় শিক্ষার্থী আহত, উত্তরায় সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
এনা পরিবহনের একটি বাসের চাপায় গতকাল রোববার উত্তরা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
সোমবার বিকেল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
তিনি বলেন, রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে বলেও জানান ওসি জহিরুল।
ওসি আরো জানান, আহত ঐ শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!