ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ৯ জুন ২০২২
ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে ভ্যাপসা গরম কমে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস বইছে।

সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টার দিকে নামে ঝুম বৃষ্টি।

তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!