[ রাজধানী ]
রাজধানীতে বাসের ধাক্কায় বাসচালকের সহকারী নিহত
ফাইল ফটো
রাজধানীর কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মো. সিরাজ ভূঁইয়া (৪৫) নামে এক বাসচালকের সহকারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গোবিন্দপুরের গোসাই নগর গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান ভূঁইয়া। গাজীপুর বোর্ড বাজার গাছা এলাকায় থাকতেন তিনি।
সিরাজকে হাসপাতালে নিয়ে আসা ওয়াসিম বলেন, সিরাজ ভিক্টর ক্লাসিক বাসচালকের সহকারী ছিলেন। সকাল ৯টায় ওখানেই অপর একটি ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদেন্তর জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!