[ রাজধানী ]
রাজধানীতে এডিস মশার লার্ভা, জরিমানা দেড় লাখ টাকা
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুটি ওয়ার্ডে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভার অস্তিত্ব মিলেছে। এতে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অঞ্চল-১ এর আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সেক্টর-৭ এর আশপাশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্মানাধীন ভবন এবং বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এতে আরো বলা হয়, অঞ্চল-২ এর আওতাধীন ওয়ার্ড-২ এ পল্লবী থানা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চারটি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!