ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

মাদরাসায় নাতিকে দিতে গিয়ে বাসের ধাক্কায় নানা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২, ৯ মে ২০২২
মাদরাসায় নাতিকে দিতে গিয়ে বাসের ধাক্কায় নানা নিহত
ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত উজির আহমেদের (৭২) গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন।

নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদরাসায় নিতে বের হন বাবা। এ সময় সিএনজিতে উঠতে গেলে ‘সাভার পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!