[ রাজধানী ]
কমলাপুর রেলস্টেশনে আগুন, তিন ঘণ্টায় নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
পরে সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!