ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৩, ২৩ এপ্রিল ২০২২
রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
মর্গ (ফাইল ছবি)

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন জানান, বিকেলে রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শফিকুল। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালিয়া গ্রামে। বর্তমানে বসবাস করতেন যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায়। রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করতো শফিকুল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!