ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

চিত্রনায়ক সোহেল হত্যা: পলাতক আশিষ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৯, ৫ এপ্রিল ২০২২
চিত্রনায়ক সোহেল হত্যা: পলাতক আশিষ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব
ফাইল ছবি

দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব। অভিযান এখনো চলছে। 

তিনি এই হত্যা মামলার এক নম্বর আসামি।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান মঙ্গলবার রাত ১০টার দিকে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অভিযানে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র‍্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরো পড়ুন> সহকর্মীদের ‘পাগল’ বললেন সিদ্দিকুর

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ। আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, আশিক রায় চৌধুরী, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!