ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্ত্রী, আহত স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১, ২ এপ্রিল ২০২২
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্ত্রী, আহত স্বামী
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি- ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঐ নারীর স্বামী মোটরসাইকেল চালক মো. শিপনও আহত হয়েছেন।

খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন>>> শনিবার রাজধানীর ৩০ এলাকা আধা বেলা বন্ধ 

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।

এসআই সোনিয়া আরো বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন। এদিকে দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!