ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

১৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে কল্যাণপুরের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫০, ২০ মার্চ ২০২২
১৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে কল্যাণপুরের আগুন
বেলতলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় আজ রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টায় কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ও পরে আরো ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কতগুলো ঘর পুড়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

আগুন খুবই ভয়াবহ ছিল। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলেছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!