ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

বাবার বকুনিতে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৫, ২০ মার্চ ২০২২
বাবার বকুনিতে মেয়ের আত্মহত্যা
ছবি প্রতীকী

বাবার বকুনি সহ্য করতে না পেয়ে হিরা মনি (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২০ মার্চ) সন্ধ্যার পরে রাজধানীর খিলগাঁও থানার ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ৮টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিরা মনির বাবা নুরু মিয়া গণমাধ্যমকে বলেন, আমার মেয়ের কাছে আমি পাঁচ হাজার টাকা রেখেছিলাম। পরে সে সেখান থেকে এক হাজার টাকা খরচ করে ফেলে। এজন্য তার সঙ্গে রাগারাগি করি। এ ঘটনায় সেই অভিমান করে সবার অগোচরে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমি যদি জানতে পারতাম সামান্য কথার কারণে সে গলায় ফাঁস দেবে তাহলে রাগারাগি করতাম না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা খিলগাঁও থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!